আগামী ২৮ আগস্ট যাত্রাবাড়ীতে “নাগরিক সমাবেশ” সফলের লক্ষ্যে বিকেএমের ডেমরা থানার প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

FB_IMG_1785747709623

আগামী ২৮ আগস্ট যাত্রাবাড়ী জোন কর্তৃক আয়োজিত ‘নাগরিক সমাবেশ’ সফল করার লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস ডেমরা থানা ৬৮ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস ডেমরা থানা ৬৮ নম্বর ওয়ার্ডের সভাপতি মাওলানা আনিছুর রহমান মুন্সি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী জোনের তত্ত্বাবধায়ক মুফতি আনিছুর রহমান কাসেমী।
সভায় বক্তারা আগামী ২৮ আগস্টের নাগরিক সমাবেশ সফল করতে সাংগঠনিক প্রস্তুতি, গণসংযোগ বৃদ্ধি এবং নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে এক জামাত ওলামায়ে কেরাম বাংলাদেশ খেলাফত মজলিসের আদর্শ ও কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে দলটিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

সোশ্যাল মিডিয়ায় আমাদের ফলো করুন