
আজ ১৬ জুন, বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাসে আলোচিত ‘সংবাদপত্রের কালো দিবস’। ১৯৭৫ সালের এই দিনে তৎকালীন বাকশাল সরকারের সিদ্ধান্তে চারটি পত্রিকা— দৈনিক ইত্তেফাক, দৈনিক বাংলা, বাংলাদেশ অবজারভার ও দ্য বাংলাদেশ টাইমস— ছাড়া দেশের অন্যান্য সংবাদপত্রের ডিক্লারেশন বাতিল করা হয়। এর ফলে সাংবাদিক ও সংবাদকর্মীসহ হাজারো মানুষ কর্মহীন হয়ে পড়েন।
সমালোচকদের মতে, ওই সিদ্ধান্তের মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং রাজনৈতিক বহুমতের চর্চা মারাত্মকভাবে সংকুচিত হয়। তারা এ ঘটনাকে বাংলাদেশের সংবাদপত্র ও বাক-স্বাধীনতার ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে উল্লেখ করে থাকেন।
১৯৭৬ সাল থেকে বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সংবাদকর্মীরা ১৬ জুনকে ‘সংবাদপত্রের কালো দিবস’ হিসেবে পালন করে আসছেন। এ উপলক্ষে প্রতি বছর সংবাদপত্রের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার গুরুত্ব তুলে ধরা হয়।



