যখন ইউরোপে কোনো উন্নত হাসপাতাল বা বিশ্ববিদ্যালয় ছিল না, তখন স্পেনের মুসলিম শাসিত কর্ডোভা ছিল আধুনিক চিকিৎসার কেন্দ্রবিন্দু। ফ্রান্স এবং ইংল্যান্ডের রাজপরিবারের সদস্যরা অসুস্থ হলে মুসলিম চিকিৎসকদের শরণাপন্ন হতেন। ইতিহাসবিদদের মতে, ইউরোপের রাজা ৩য় সানচো (Sancho III) তাঁর অতিরিক্ত ওজনের চিকিৎসার জন্য কর্ডোভার খলিফার কাছে সাহায্য চেয়ে চিঠি পাঠান। খলিফা তাঁর রাজকীয় চিকিৎসক পাঠিয়ে পরম যত্নে রাজাকে সুস্থ করে তোলেন, যা তৎকালীন মুসলিমদের উদারতা ও শ্রেষ্ঠত্বের এক উজ্জ্বল উদাহরণ।



