ইশকের দহন

কবিতা
মোস্তাফা কামাল সাকি

গভীর হয়েছে রাত তবুও
ঘুম নেই নয়নজুড়ে,
হৃদয়ের গহীনে শুধু
তোমাকেই মনে পড়ে ।
দু’চোখ ভরে দেখিনি কভু
তোমার ওই চাঁদনী হাসি
তবু কেবল মনেপ্রাণে
তোমাকেই ভালোবাসি ।
ইশকের দহনে আমি
লবেজান বে-কারার
তোমারি প্রেমে ঝাপসা দু’চোখ
সূর্যটাও যেন নিকষ আঁধার ।
কাতর দিলের অগ্নিজ্বালা
নিভাই কিসের দ্বারা
অবাধ স্রোতে নামছে শুধু
বিরহী অশ্রুধারা ।
জানি আমার নিরব কান্না
শুকিয়ে যাবে রাতের গায়ে
তবুও আমি অশ্রুজলে
হেঁটেই যাবো নগ্ন পায়ে।
দিদারে তোমার বিলিয়ে দেব
হাজার সুখের জীবন
দেখিলে তোমায় এই জনমে
ধন্য হবে মরণ।
ওহে প্রিয়!
একটিবার তবে এসো !
এ যাত্বনা মৃত্যু সমান
দর্শনে তোমার মিটে যাবে
বিরহ ব্যথা তামাম ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
শিক্ষার্থী, দারুল উলুম মাদানীনগর মাদ্রাসা

সোশ্যাল মিডিয়ায় আমাদের ফলো করুন