ইসরায়েলকে জমি দিতে চাইলে নিউ জার্সি দিয়ে দেন —ট্রাম্পকে সিরিয়ার প্রেসিডেন্ট

IMG_20260924_154201_536

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বলেছেন, গোলান মালভূমি ইসরায়েলকে দেওয়ার প্রসঙ্গ উঠলে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কৌতুক করে বলেছিলেন, ইসরায়েলকে জমি দিতে এত আগ্রহ থাকলে নিজের অঙ্গরাজ্য নিউ জার্সি দিয়ে দিতে পারেন।
বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এক আলোচনা সভায় ট্রাম্পের সঙ্গে তাঁর সম্পর্কের কথা তুলে ধরে আল-শারা বলেন, ট্রাম্প সিরিয়ার পাশে দাঁড়িয়েছেন এবং দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন।
তবে গোলান মালভূমির বিষয়ে আল-শারা স্পষ্ট করে বলেন, এটি সিরিয়ার জনগণের ভূখণ্ড। কোনো সিরীয় বা মার্কিন প্রেসিডেন্টেরই এই ভূখণ্ড অন্য কোনো দেশকে দেওয়ার অধিকার নেই।

সোশ্যাল মিডিয়ায় আমাদের ফলো করুন