গাজার ইতিহাসে সবচেয়ে বড় জানাজা, একসঙ্গে ১১২ শহীদের দাফন

HO4Gl8eXgAA839_

গাজায় যুদ্ধবিরতির পর ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা আল-হাসাইনা ও আবু শরাইয়া পরিবারের ১১২ শহীদের একসঙ্গে জানাজা অনুষ্ঠিত হয়েছে। নিহতদের মধ্যে ৪৪ জন নারী, ৩৭ জন শিশু এবং ১১ জন প্রতিবন্ধী ব্যক্তি রয়েছেন।
সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল যুদ্ধ থামার পর তাদের মরদেহ ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করে। তবে এখনও বহু মরদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছে। এছাড়া তীব্র বিস্ফোরণের কারণে অনেকের দেহাবশেষও উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানানো হয়েছে।
এদিকে, অনেক ফিলিস্তিনি এই জানাজাকে গাজার ইতিহাসে সবচেয়ে বড় জানাজা বলে অভিহিত করছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, এখনও ৮,৫০০-এর বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় আমাদের ফলো করুন