চট্টগ্রাম ও কক্সবাজারের দুর্গম এলাকায় তাগলীবে দ্বীন ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

IMG-20260712-WA0019

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক-এর তত্ত্বাবধানে পরিচালিত তাগলীবে দ্বীন ফাউন্ডেশন দেশের বন্যাদুর্গত ও দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে ধারাবাহিকভাবে মানবিক ত্রাণ কার্যক্রম পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় আজ চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলা এবং কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বড়ইতলি ইউনিয়নের দুর্গম এলাকায় শতাধিক বন্যাকবলিত ও অসহায় পরিবারের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

বিতরণকৃত ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চিড়া, মুড়ি, স্যালাইন, শুকনো খাবারসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী। স্থানীয় স্বেচ্ছাসেবক ও ফাউন্ডেশনের প্রতিনিধিদের সার্বিক সহযোগিতায় সুষ্ঠুভাবে এ ত্রাণ কার্যক্রম সম্পন্ন হয়।

তাগলীবে দ্বীন ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, দেশের যেকোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে মানবিক দায়িত্ববোধ থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানো তাদের অন্যতম অঙ্গীকার। বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে ফাউন্ডেশনের ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পর্যায়ক্রমে আরও বিস্তৃত করা হবে।

সোশ্যাল মিডিয়ায় আমাদের ফলো করুন