যশোর থেকে গ্রেপ্তার হওয়া আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ওরফে মোবারক হোসেন ইমনের দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় অভিযান চালিয়েছে জেলা পুলিশ। অভিযানে দেশি-বিদেশি বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকায় একটি বসতঘরে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া অস্ত্রগুলোর ধরন ও সংখ্যা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ডেভিড ইমনের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।



