তুরস্ক সফরকালে দেশটির রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান এমকেই (MKE)-এর গাজী স্মল আর্মস অ্যামিউনিশন ফ্যাক্টরি পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
পরিদর্শনকালে এমকেই কর্তৃপক্ষ সেনাবাহিনী প্রধান ও তাঁর সফরসঙ্গী প্রতিনিধিদলকে কারখানার উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত অবহিত করেন এবং সেখানে উৎপাদিত বিভিন্ন ধরনের গোলাবারুদ ও সামরিক পণ্য প্রদর্শন করেন।
এ সময় উভয় পক্ষের মধ্যে ভবিষ্যতে প্রতিরক্ষা শিল্পে সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, সেনাবাহিনী প্রধান বর্তমানে তুরস্কে সরকারি সফরে রয়েছেন। সফরকালে তিনি দেশটির বিভিন্ন প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান ও সামরিক স্থাপনা পরিদর্শন করছেন।



