বাগদাদের জুমার খতিব ও নাজাফের বিশিষ্ট আলেম আয়াতুল্লাহ সাইয়্যেদ ইয়াসিন আল-মুসাভি বলেছেন, ইরাকের প্রতিরোধ আন্দোলনসংক্রান্ত বিষয়ে আমেরিকার হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সম্প্রতি ‘অস্ত্রের নিয়ন্ত্রণ কেবল রাষ্ট্রের হাতে’—এমন দাবিকে ঘিরে রাজনৈতিক ও গণমাধ্যমে ব্যাপক আলোচনা ও বিভ্রান্তি তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি সতর্ক করে বলেন, আমেরিকার দৃষ্টিভঙ্গি বা ইরাককে দুর্বল করার রাজনৈতিক এজেন্ডার ভিত্তিতে ‘রাষ্ট্রের অস্ত্র’ ধারণাটি সংজ্ঞায়িত করার যেকোনো প্রচেষ্টা গ্রহণযোগ্য নয়।



