বাংলাদেশে আসছেন মুতাকাল্লিমে ইসলাম খ্যাত পাকিস্তানের প্রখ্যাত আলেমেদ্বীন মাওলানা ইলিয়াস গুম্মান। তিনি চলতি মাসের ২০ আগস্ট থেকে ৩০শে আগস্ট পর্যন্ত দশ দিনের সফরে বাংলাদেশে আসছেন। উক্ত সাফরে তিনি উত্তরায়, কামরাঙ্গীরচর নূরিয়া মাদ্রাসা এবং ধুপখোলা মাঠে আন্তর্জাতিক সিরাত কনফারেন্সে আলোচনা পেশ করবেন।



