২০২১ সালের ১৫ আগস্ট তালেবান সরকার কাবুলে আমেরিকার পতন ঘটিয়ে আফগানিস্তানের ক্ষমতা পুনর্দখল করতে সক্ষম হন। তাই গতকাল ১৫ আগস্ট ছিলো তালেবান সরকারের ৫ম বিজয় দিবস। বিজয় উৎযাপন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানি বলেন, ইমারতে ইসলামিয়া আফগানিস্তান বিশ্বের সঙ্গে ইতিবাচক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা চায়। তিনি আরও বলেন, সমস্যা সমাধানের সর্বোত্তম পথ হলো সংলাপ।
পাকিস্তানের প্রতি ইঙ্গিত করে হাক্কানি সতর্ক করে বলেন, কেউ যদি আফগানিস্তানের বিরুদ্ধে ভুল উদ্দেশ্য বা কু-ইচ্ছা পোষণ করে, তাহলে তাকে আফগানিস্তানে ব্রিটিশ, সোভিয়েত ও মার্কিন পরাজয় থেকে শিক্ষা নেওয়া উচিত।



