শাহবাজ শরিফের আমলে পাকিস্তানের ঋণ বেড়েছে ৩৭ ট্রিলিয়ন রুপি

IMG_20260921_215033_623

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দায়িত্ব পালনের প্রথম ৪৫ মাসে দেশটির কেন্দ্রীয় সরকারের ঋণ ৩৭ হাজার ৩০৭ বিলিয়ন রুপি বা প্রায় ৩৭.৩ ট্রিলিয়ন রুপি বেড়েছে বলে জানিয়েছে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক।
প্রতিবেদনে বলা হয়েছে, এই সময়ে সরকারের ঋণ বৃদ্ধির পরিমাণ সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মেয়াদের তুলনায় ১০৪ শতাংশ বেশি।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ঋণ বৃদ্ধির ফলে পাকিস্তানের অভ্যন্তরীণ ও বৈদেশিক সরকারি ঋণের মোট পরিমাণ ৮৪ হাজার বিলিয়ন রুপি বা প্রায় ৮৪ ট্রিলিয়ন রুপি ছাড়িয়ে গেছে।

সোশ্যাল মিডিয়ায় আমাদের ফলো করুন