গতকাল ৩ টি মাদ্রাসা থেকে দাওয়াত ও তাবলীগের উদ্দেশ্যে প্রায় ১৫০টি জামাত বের হয়েছেন। মাদানী নগর মাদ্রাসা থেকে ৭০ টি জামিয়াতু ইব্রাহিম থেকে ৫৬ টি এবং বাকিগুলো বাবু সালাম এয়ারপোর্ট মাদ্রাসা থেকে মোট ১৫০টি ছাত্রজামাত বের হয়েছেন। বর্তমান সময়ে তাবলীগ জামাতে আলেমদের উপস্থিতি গত সময়ের তুলনায় বৃদ্ধি পাচ্ছে এবং তা আরো বাড়ার আশা ব্যক্ত করেছেন তাবলীগে বের হওয়া একজন ছাত্র। তিনি আরও বলেন, কাজটি শুরু হয়েছে ভারতের মেওয়াত থেকে দারুল উলুম দেওবন্দের কৃতি সন্তান মাওলানা ইলিয়াস সাহেব রহঃ এর হাত ধরে। আর তার একটি ভবিষ্যৎ বাণীও আছে, যখন এই কাজ আলেমদের হাতছাড়া হয়ে যাবে তখন তাতে ফেতনা প্রবেশ করার আশঙ্কা রয়েছে। হয়েছেও তাই আপনারা লক্ষ্য করবেন এ কাজ থেকে আলেমরা বিমুখ থাকার কারণে তাবলীগ জামাত দুটি ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। একটি অংশ নিজেদের ভুল বুঝতে পেরে আলেমদের সাথে যুক্ত হন। আর অন্য দলটি আলেম ছাড়াই নিজেদের গতিতে ইসলামের নামে কাজ চালিয়ে যাচ্ছেন। আমরা তাদের বলবো আপনারা সঠিক তাবলীগে ফিরে আসুন।



