গাজা উপত্যকায় হামাসের এক সদস্যকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)। সেনাবাহিনীর দাবি, আবু কামিল ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলায় অংশ নেওয়া ব্যক্তিদের একজন ছিলেন।
অন্যদিকে, লেবাননে হিজবুল্লাহর ব্যবহৃত একটি স্থাপনা থেকে বিভিন্ন অস্ত্র উদ্ধারের দাবি করেছে আইডিএফ। তাদের ভাষ্য অনুযায়ী, স্থাপনাটিতে আরপিজি রকেটসহ বেশ কিছু অস্ত্র পাওয়া গেছে এবং সেখানে একটি বিস্ফোরক ফাঁদও শনাক্ত করে নিষ্ক্রিয় করা হয়েছে।



