বাংলাদেশে আসছেন বিশ্ববিখ্যাত দুই তরুণ ইসলামিক আলোচক

IMG_20260817_121618

বাংলাদেশে আসছেন ভারত ও পাকিস্তানের দুই তরুণ ইসলামিক আলোচক—মুফতি শামায়েল নাদভী ও তোয়াহা বিন জলিল। সমকালীন ইসলামী চিন্তা, যুবসমাজের বুদ্ধিবৃত্তিক চ্যালেঞ্জ এবং শরিয়াহবিষয়ক প্রাঞ্জল উপস্থাপনার জন্য আন্তর্জাতিক অঙ্গনে তারা পরিচিত।
ভারতের বিশিষ্ট আলেম ও ওয়াহইয়াইন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মুফতি শামায়েল নাদভী এবং পাকিস্তান ইউথ ক্লাবের পরিচালক ও জনপ্রিয় ইসলামিক স্পিকার তোয়াহা বিন জলিল বাংলাদেশ সফরে আসছেন।
তাদের অংশগ্রহণে সিয়ান পাবলিকেশন লিমিটেডের উদ্যোগে আয়োজন করা হয়েছে দুটি আন্তর্জাতিক সেমিনার।
প্রথম সেমিনার অনুষ্ঠিত হবে ২১ আগস্ট ২০২৬ চট্টগ্রামের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে। পরদিন ২২ আগস্ট ঢাকার পিএসসি কনভেনশন হলে অনুষ্ঠিত হবে দ্বিতীয় সেমিনার।
আয়োজকরা আশা করছেন, দুই ইসলামিক আলোচকের অংশগ্রহণে আয়োজিত সেমিনারগুলোতে দেশের তরুণ প্রজন্মসহ ইসলামি চিন্তায় আগ্রহী বিপুলসংখ্যক মানুষ অংশ নেবেন।

সোশ্যাল মিডিয়ায় আমাদের ফলো করুন