ইরাকের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে আল্লামা মামুনুল হকের সৌজন্য সাক্ষাৎ

IMG-20260817-WA0012

আজ (১৭ আগস্ট ২০২৬ সোমবার) সকাল ১১টায় ঢাকাস্থ ইরাক দূতাবাসের আমন্ত্রণে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক ইরাক দূতাবাসে দেশটির চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও এক বৈঠকে মিলিত হন।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও ইরাকের মধ্যকার ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়। বিশেষ করে দুই দেশের মধ্যে শিক্ষা, বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা এবং পারস্পরিক যোগাযোগ আরও জোরদার ও সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
এ সময় উভয় দেশের জনগণের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা আরও গভীর করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি এবং দ্বিপক্ষীয় যোগাযোগ আরও বৃদ্ধির বিষয়ে মতবিনিময় হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন এবং আমিরে মজলিসের পররাষ্ট্রবিষয়ক সচিব ফারিদ খান উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় আমাদের ফলো করুন