আল্লামা মামুনুল হকের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ নিয়ে বুক রিভিউ প্রতিযোগিতা

19800101000128 (1)

আল্লামা মামুনুল হকের লেখা ‘জুলাই কেন আমাদের লড়াই?’ বই নিয়ে ‘জুলাই বুক রিভিউ প্রতিযোগিতা–২০২৬’-এর ঘোষণা দিয়েছে পয়গাম প্রকাশন। বুধবার (২৩ সেপ্টেম্বর) বাদ মাগরিব রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব চত্বরে অনুষ্ঠিত আন্তর্জাতিক ইসলামী বইমেলার শাপলা কর্নারে এ ঘোষণা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিস আল্লামা মামুনুল হক।

প্রতিযোগিতায় লিখিত রিভিউ ও ভিডিও রিভিউ—দুটি বিভাগ রাখা হয়েছে। প্রতিযোগীদের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ বইটি পড়ে জুলাইয়ের ইতিহাস, ঘটনাপ্রবাহ ও তাৎপর্য নিয়ে নিজেদের পাঠ-অনুভূতি, বিশ্লেষণ ও উপলব্ধি তুলে ধরতে হবে।

উভয় বিভাগে প্রথম পুরস্কার হিসেবে ৮ হাজার টাকা এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে ৫ হাজার টাকা সমমূল্যের বুক গিফট ভাউচার দেওয়া হবে। এছাড়া দুই বিভাগ মিলিয়ে সেরা ছয়জনকে ১ হাজার টাকা সমমূল্যের বিশেষ বুক গিফট ভাউচার দেওয়া হবে। এসব ভাউচার দিয়ে আন্তর্জাতিক ইসলামী বইমেলা থেকে সমমূল্যের বই কেনা যাবে।

২৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া প্রতিযোগিতায় রিভিউ জমা দেওয়ার শেষ সময় ৫ অক্টোবর ২০২৬ রাত ১২টা। রিভিউয়ের মান, বিশ্লেষণ, মৌলিকত্ব, উপস্থাপন ও সৃজনশীলতার পাশাপাশি পাবলিক রেসপন্স বিবেচনায় নেওয়া হবে। তবে শুধু লাইক-কমেন্টের সংখ্যার ভিত্তিতে বিজয়ী নির্বাচন করা হবে না।

প্রতিযোগিতায় অংশ নিতে নিজস্ব রিয়েল/ব্যক্তিগত ফেসবুক আইডি বা পেজ থেকে রিভিউ পোস্ট করতে হবে এবং পোস্টটি Public রাখতে হবে। লিখিত রিভিউতে বইটির ছবি এবং ভিডিও রিভিউতে বইটি হাতে দৃশ্যমান থাকা বাধ্যতামূলক। পোস্ট করার পর নির্ধারিত পোস্টের কমেন্টে রিভিউয়ের লিংক জমা দিতে হবে।

কৃত্রিমভাবে লাইক-কমেন্ট বাড়ানোর চেষ্টা কিংবা অন্যের কনটেন্ট ব্যবহার করা হলে রিভিউ বাতিল হতে পারে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্ধারিত হ্যাশট্যাগ #জুলাই_কেন‌_আমাদের_লড়াই?।

সোশ্যাল মিডিয়ায় আমাদের ফলো করুন