হেরাতে দুই শিশুকে হত্যার ঘটনায় অভিযুক্ত ৪৮ ঘন্টার মধ্যে আটক

IMG_20260924_154201_536

হেরাতের ঘোরিয়ান জেলায় ৬ ও ৮ বছর বয়সী দুই শিশুকে হত্যার ঘটনায় তাদের চাচাতো ভাইকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।
হেরাত পুলিশ কমান্ডের মুখপাত্র সাইয়েদ মাসউদ হোসেইনি জানান, ওই দুই শিশুকে তাদের চাচাতো ভাই বাড়ি থেকে নিয়ে যায়। পরে ঘোরিয়ান এলাকার দাশত অঞ্চলে তাদের হত্যা করা হয়।
তিনি বলেন, গোয়েন্দা তথ্য ও বিভিন্ন সূত্র অনুসরণ করে নিরাপত্তা বাহিনী ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করে আটক করেছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ব্যক্তিগত শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে। বিচারিক পক্রিকা শেষে ঘোষণা করা হবে শাস্তি।

সোশ্যাল মিডিয়ায় আমাদের ফলো করুন