পশ্চিমতীরে ব্যাপক ধর-পাকড় শুরু করেছে ইসরাইল

gaza
গাযা

ফিলিস্তিনের পশ্চিমতীরে ব্যাপক ধর-পাকড় শুরু করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

সোমবার (১৩ এপ্রিল) সকাল থেকে পশ্চিমতীরে ও পূর্ব জেরুসালেমে বাড়ি বাড়ি গিয়ে তল্লাশী চালিয়ে অসংখ্য ফিলিস্তিনিকে ধরে নিয়ে যায় ইসরাইলি সেনারা।

জানা যায়, পশ্চিমতীরের রামাল্লায় বেশ কয়েকটি গ্রামে হানা দেয় ইসরাইলি বাহিনী। এ সময় শিশুসহ চারজনকে আটক করা হয়। এছাড়া নাবলুস থেকে দুইজন, জাইউস শহরের কালকিলিয়া থেকে সাতজন এবং পূর্ব জেরুসালেম থেকে দশজন যুবককে বাড়ি থেকে ধরে নিয়ে যায় ইসরাইলি সেনারা।

অন্যদিকে মাসাফের ইয়াত্তায় সামরিক চেকপয়েন্ট বসিয়ে প্রধান সড়ক ও উপ-সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। ইসরাইলি সেনাবাহিনীর এসব কথিত অভিযানে সহযোগিতা করছে ইহুদিবাদী অবৈধ বসতি স্থাপনকারীরা।

পশ্চিমতীর ও পূর্ব জেরুসালেমজুড়ে প্রায় প্রতিদিনই হানা ও গ্রেপ্তার চালিয়ে যাচ্ছে ইসরাইল। পাশাপাশি চেকপয়েন্ট ও সড়ক বন্ধ করে দিয়ে চলাচলে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে।

সূত্র: সানা

সোশ্যাল মিডিয়ায় আমাদের ফলো করুন