কোকিল যখন ডাকে

কবিতা
মাহদিউস সুন্নাহ শিক্ষার্থী : দারুল উলূম মাদানীনগর, ঢাকা।

গাছের ডালে কোকিল বসে
কুহু কহু ডাকে
শুনতে মধুর, মিষ্টি-সুবাস
ছড়ায় যে তার বাকে।
বললাম আমি; ‘এত্ত মধুর
সুরটি কোথায় পেলে’?
কোকিল বলে;’সকলকে যে
দিচ্ছে রহম ঢেলে’।
‘সুরে সুরে কী গাও বলো
ওগো কোকিল পাখি’?
বলে আমায়; ‘দিবানিশি
আল্লা, আল্লা ডাকি’।
‘তোমার মতো অন্য পাখি,
কী যে ওরা ডাকে’?
‘সবার বড় মালিক যে,তাঁর
গুণগানে থাকে’।
করব জিকির, হব শামিল
কোকিল পাখির ঝাঁকে,
তাই তো আমি মুগ্ধ হই
কোকিল যখন ডাকে।

সোশ্যাল মিডিয়ায় আমাদের ফলো করুন