ঢাকা সাদ্দাম মার্কেটের তুষার ধারায় ফোম ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন

প্রতিবেদক : ইমাম আশরাফ
প্রতিবেদক : ইমাম আশরাফ


আজ আসরের সময় থেকে সাদ্দাম মার্কেটের তুষার ধারা এলাকায় একটি ফোম ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার পর থেকেই ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে কাজ করে যাচ্ছে। স্থানীয় লোকজনও ব্যক্তিগতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত রাখছে।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ফ্যাক্টরির উপরের কাছাকাছি স্থানে একটি বৈদ্যুতিক খাম্বা ও ট্রান্সমিটার ছিল। ধারণা করা হচ্ছে, ট্রান্সমিটার বিস্ফোরিত হওয়ায় সেখান থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং দ্রুত ফ্যাক্টরিতে ছড়িয়ে পড়ে। আর ফ্যাক্টরিটি ফোমের হওয়াতে আগুণ তীব্রতর আকার ধারণ করে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনের ভয়াবহতা ও ধোঁয়ার কারণে পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক । স্থানীয়দের মধ্যে বিরাজ করছে এদিক সেদিক ছুটাছুটি ও উৎকণ্ঠার পরিবেশ ।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় আমাদের ফলো করুন