ইসরায়েল সিদ্ধান্ত নিয়েছে, আন্তর্জাতিক রেড ক্রস কমিটির প্রতিনিধিরা কারাগার পরিদর্শনের অনুমতি পেলেও ফিলিস্তিনি বন্দিদের সঙ্গে একান্তে সাক্ষাৎ করতে পারবে না। ২০২৩ সালের অক্টোবরের পর এই প্রথম রেড ক্রসকে ইসরায়েলি কারাগার পরিদর্শনের সুযোগ দেওয়া হচ্ছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশনায় নেওয়া এ সিদ্ধান্ত অনুযায়ী রেড ক্রস প্রতিনিধিরা শুধু কারাগার ঘুরে দেখতে ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে পারবেন, তবে বন্দিদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলার অনুমতি থাকবে না।
মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, ৭ অক্টোবর ২০২৩-এর পর থেকে ফিলিস্তিনি বন্দিদের ওপর নির্যাতন, অনাহার, চিকিৎসা বঞ্চনা ও অমানবিক আচরণ বেড়েছে। ইসরায়েলি মানবাধিকার সংস্থা “বেতসেলেম” তাদের প্রতিবেদনে যৌন সহিংসতা, মারধর, জোরপূর্বক নগ্ন করা ও বিভিন্ন ধরনের নির্যাতনের অভিযোগ তুলে ধরেছে।
২০২৫ সালে ইসরায়েলের সুপ্রিম কোর্টও সরকারকে কঠোর সমালোচনা করে জানায়, বিশ্বের বিভিন্ন স্থানে ইসরায়েলের কারাগারগুলোকে গুয়ানতানামো বন্দিশিবিরের সঙ্গে তুলনা করা হচ্ছে।
বর্তমানে ইসরায়েলের কারাগারে ৯৬০০-এর বেশি ফিলিস্তিনি বন্দি রয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।ইসরায়েল সিদ্ধান্ত নিয়েছে, আন্তর্জাতিক রেড ক্রস কমিটির প্রতিনিধিরা কারাগার পরিদর্শনের অনুমতি পেলেও ফিলিস্তিনি বন্দিদের সঙ্গে একান্তে সাক্ষাৎ করতে পারবে না। ২০২৩ সালের অক্টোবরের পর এই প্রথম রেড ক্রসকে ইসরায়েলি কারাগার পরিদর্শনের সুযোগ দেওয়া হচ্ছে।

বর্তমানে ইসরায়েলের কারাগারে ৯৬০০-এর বেশি ফিলিস্তিনি বন্দি রয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।