
তুরস্কের প্রেসিডেন্সির যোগাযোগ অধিদপ্তরের ডিসইনফরমেশন প্রতিরোধ কেন্দ্র এক বিবৃতিতে জানায়, ৭ জুন গ্রিস ও সাইপ্রাসের মধ্যে চলাচলকারী ৬টি ফ্লাইটের মধ্যে ৪টি উত্তর সাইপ্রাস তুর্কি প্রজাতন্ত্রের আকাশসীমায় প্রবেশ করেছিল। এর পরিপ্রেক্ষিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উত্তর সাইপ্রাসে মোতায়েন তুর্কি বিমানবাহিনীর দুটি এফ-১৬ যুদ্ধবিমান উড্ডয়ন করে।
বিবৃতিতে বলা হয়, তুর্কি যুদ্ধবিমানগুলো তাদের দায়িত্ব উত্তর সাইপ্রাসের আকাশসীমার মধ্যেই পালন করেছে এবং গ্রিস বা সাইপ্রাসের আকাশসীমা লঙ্ঘন করেনি। এছাড়া গ্রিসের প্রতিরক্ষামন্ত্রী নিকোস দেনদিয়াস ও ইউরোপীয় মন্ত্রীদের বহনকারী কোনো বিমানের প্রতিও তারা হয়রানিমূলক আচরণ করেনি।
তুরস্ক দাবি করেছে, এ ধরনের সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন এবং আন্তর্জাতিক জনমতকে বিভ্রান্ত ও উসকানি দেওয়ার উদ্দেশ্যে প্রচার করা হচ্ছে।



