আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার গত এক বছরে সীমান্তের বাইরে একাধিক হামলা চালিয়ে প্রতিরক্ষামূলক অবস্থান থেকে আরও আক্রমণাত্মক নিরাপত্তা কৌশলের দিকে অগ্রসর হয়েছে বলে বিশ্লেষকদের ধারণা।
প্রতিবেদনে বলা হয়েছে, তালেবান এখন আর কেবল হামলার জবাব দেওয়ার নীতিতে সীমাবদ্ধ নেই; বরং সম্ভাব্য হুমকিকে তাদের উৎপত্তিস্থলেই মোকাবিলা করার কৌশল গ্রহণ করেছে। এই নীতিকে ‘উৎসস্থলে হুমকি নির্মূল’ কৌশল হিসেবে বর্ণনা করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, তালেবানের এ ধরনের কৌশলগত পরিবর্তন দক্ষিণ ও মধ্য এশিয়ায় এক নতুন শক্তির উত্থানের ইঙ্গিত দিচ্ছে ।



