জুলাইয়ে আফগানিস্তান সফরে আসবেন প্রায় ১০০ উজবেক বিনিয়োগকারী

WhatsApp Image 2026-06-22 at 11.17.50 PM

উজবেকিস্তানের তাশখন্দ প্রদেশের গভর্নর জাহির মিরজায়েভ জানিয়েছেন, চলতি বছরের জুলাই মাসে তিনি প্রায় ১০০ জন উজবেক বিনিয়োগকারীকে সঙ্গে নিয়ে আফগানিস্তান সফরে আসবেন।
আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপমন্ত্রী আহমাদুল্লাহ জাহিদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, এই সফরের উদ্দেশ্য হলো আফগানিস্তানে বিনিয়োগের সম্ভাবনা পর্যালোচনা করা এবং দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করা।
আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, এ ধরনের সফর ও বৈঠক আফগানিস্তান ও উজবেকিস্তানের মধ্যে বিনিয়োগ বৃদ্ধি এবং বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে।

সোশ্যাল মিডিয়ায় আমাদের ফলো করুন