হেরাতে ১০০ শিল্পকর্ম নিয়ে ‘শিল্প ও সাংস্কৃতিক প্রতিযোগিতা’ প্রদর্শনী

IMG_20260708_131127_009

আফগানিস্তানের হেরাতে ১০০টি শিল্পকর্ম নিয়ে ‘শিল্প ও সাংস্কৃতিক প্রতিযোগিতা’ শীর্ষক একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। হেরাতের তথ্য ও সংস্কৃতি বিভাগ, দেশটির তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের আর্ট ইনস্টিটিউটের সহযোগিতায় এ প্রদর্শনীর আয়োজন করে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রদর্শনীতে হেরাতের শিল্পীদের তৈরি ১০০টি শিল্পকর্ম স্থান পেয়েছে। এর মধ্যে ক্যালিগ্রাফি (সুলেখন) ও চিত্রকর্ম উল্লেখযোগ্য। এসব শিল্পকর্ম দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
হেরাতের তথ্য ও সংস্কৃতি বিভাগের সংস্কৃতি ও শিল্প শাখার প্রধান মাওলভী আব্দুল মাতিন আদেল জানান, শিল্পীদের মধ্যে আয়োজিত প্রতিযোগিতামূলক পরীক্ষাকে কেন্দ্র করেই এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। গত দুই দিনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ৪০ জন শিল্পী অংশ নেন। তাদের মধ্য থেকে ছয়জন সেরা শিল্পী নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে, গোলাম মেইমানাগি আর্ট স্কুলের প্রধান মোহাম্মদ হাশেম শারিক বলেন, এ ধরনের আয়োজনের মূল লক্ষ্য হলো নতুন শিল্পী ও প্রতিভাবানদের খুঁজে বের করা, উৎসাহ দেওয়া এবং তাদের সহায়তা করা। তিনি জানান, শিল্পীদের বিকাশ ও তাদের কাজকে আরও বিস্তৃত পরিসরে তুলে ধরতে তথ্য ও সংস্কৃতি বিভাগ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।

সোশ্যাল মিডিয়ায় আমাদের ফলো করুন