শাপলা গণহত্যার তদন্ত শেষ, প্রধান আসামি শেখ হাসিনা

prothomalo-bangla_2025-11-25_2hhb5xef_sheikhhasina-cartoon

২০১৩ সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের শান্তিপূর্ণ সমাবেশে দুআ-মুনাজাত ও নামাজরত নবী প্রেমি সাধারণ জনতার উপর গণহত্যার ঘটনায় তদন্ত শেষ হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
তিনি বলেন, যাচাই-বাছাই শেষে ২১ জুলাই ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে।
বুধবার সাংবাদিকদের এ তথ্য জানান চিফ প্রসিকিউটর। চিফ প্রসিকিউটর আমিনুল বলেন, এ মামলায় আসামি হচ্ছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কয়েকটি বাহিনীর তৎকালীন প্রধান, কয়েকজন সাংবাদিক এবং কয়েকজন সাবেক মন্ত্রী।

সোশ্যাল মিডিয়ায় আমাদের ফলো করুন