গাজীপুরের কালিয়াকৈরে শ্যামলী নামের এক মুসলিম নারীকে ভাগওয়া লাভট্র্যাপে ফেলে বিয়ের পর অন্তঃসত্ত্বা করে পালিয়ে যায় রিপন সরকার নামে এক হিন্দু যুবক। ভুক্তভোগী নারী বলেন, আমি আর রিপন একই কলেজে পড়তাম সেখান থেকেই আমাদের সম্পর্ক। তবে মুসলিম পরিবারে বিয়ের পর আমার দুটি সন্তান হয়। এরই মাঝে আগের সম্পর্কের রেশ ধরে আবারও কথা বলা শুরু করে। এক পর্যায়ে আমার ও তার মাঝে নতুন করে ভালোবাসা তৈরি হয়। আমি তার কথার জালে আটকে যাই এবং এক পর্যায়ে পরকীয়ায় লিপ্ত হয়ে পরি। ধীরে ধীরে আমাদের সম্পর্ক আরও গভীর হয় এবং সে আমাকে বিয়ের প্রস্তাব দেয়। প্রথম প্রথম অমত থাকলেও এক সময় রাজি হয়ে যাই। এবং তার সাথে পালিয়ে বিয়ে করি। তিন মাস যাওয়ার পর সে আমাকে বিভিন্ন বিষয়ে দোষারোপ করতে শুরু করে এবং একদিন তালাক দিয়ে দেয়। অতঃপর কিছু দিন যাওয়ার পর সে আমাকে আবারও বিয়ের প্রস্তাব দেয়। কারণ তার নাকি আমাকে ছাড়া একা একা ভালো লাগে না। আমিও রাজি হই। আমাদের আবার বিয়ে হয়। কিছু থাকার পর সে আমাকে আবারও তালাক দিয়ে দেয় আর এতোদিনে আমি অন্তঃসত্ত্বা হয়ে পড়ি। তার কোন খোঁজ নেই এখন। আমার এখন থাকার কোন জায়গাও নেই। এ বলে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন।



