সৌদি আরব ইসলাম গ্রহণে আগ্রহীদের জন্য ডিজিটাল ‘নওমুসলিম কার্ড’ সেবা কার্ড চালু করা হয়েছে

crdcrfig

ইসলাম গ্রহণে আগ্রহী ব্যক্তিদের জন্য নতুন ডিজিটাল সেবা চালু করেছে সৌদি আরব। দেশটির ইসলাম, দাওয়াহ ও নির্দেশনা মন্ত্রণালয়ের উদ্যোগে চালু হওয়া ‘নওমুসলিম কার্ড’ সেবার মাধ্যমে ইসলাম গ্রহণের ঘোষণা থেকে শুরু করে প্রয়োজনীয় সব আনুষ্ঠানিক প্রক্রিয়া অনলাইনেই সম্পন্ন করা যাবে।

মন্ত্রণালয় জানিয়েছে, আধুনিক ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে সেবাটির প্রতিটি ধাপ স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হবে। ফলে ইসলাম গ্রহণের পুরো প্রক্রিয়া আগের তুলনায় আরও সহজ, দ্রুত ও নির্ভরযোগ্য হবে।

সম্প্রতি ইসলাম, দাওয়াহ ও নির্দেশনা মন্ত্রী শায়খ ড. আবদুল লতিফ আল আশ-শায়খ আনুষ্ঠানিকভাবে এই ডিজিটাল ‘নওমুসলিম কার্ড’ সেবার উদ্বোধন করেন।

সোশ্যাল মিডিয়ায় আমাদের ফলো করুন