ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের বর্তমান তালেবান সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের ‘জিহাদি’ নিদর্শন ও নথি নিবন্ধন বিভাগের প্রধান সাঈদ খুস্তি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কান্দাহারে দেশটির প্রথম ‘জিহাদি’ জাদুঘর উদ্বোধনের কথা জানিয়েছেন।
তিনি জানান, জাদুঘরটিতে সরাসরি সংঘর্ষের সময় মার্কিন বাহিনীর কাছ থেকে দখল করা কিছু অস্ত্র ও সামরিক সরঞ্জাম সংরক্ষণ করা হয়েছে। এর মধ্যে একটি মার্কিন মেশিনগানও রয়েছে। এছাড়া নিহত ব্যক্তিদের রেখে যাওয়া বিভিন্ন নিদর্শন ও স্মারকও এখানে সংগ্রহ করা হয়েছে।
খুস্তি আরও জানান, পুরো আফগানিস্তান ও দেশের সব প্রদেশ থেকে ‘জিহাদি’ সময়ের বিভিন্ন ভৌত নিদর্শন সংগ্রহের কার্যক্রমও শুরু হয়েছে।



